বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি (Jatiya Party)-র জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) কে গ্রে’\প্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা (Ramna) এলাকা থেকে তাকে গ্রে’\প্তার করা হয়। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং মৃত আজিমদ্দিনের ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার গ্রে’\প্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নি’\হত হওয়ার ঘটনায় দায়ের করা হ’\ত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শরিফুল ইসলাম জিন্নাহ।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানার আওতায় অভিযান চালিয়ে তাকে গ্রে’\প্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন।
এছাড়া তার বিরুদ্ধে হ’\ত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টি (Jatiya Party)-র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এই নেতাকে সংশ্লিষ্ট মামলায় গ্রে’\প্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
