জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (Hafiz Uddin Ahmed)-এর সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’\ত্যু হয়েছে।
শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক (Md. Emadul Haque)।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। অবস্থার অবনতি হলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (Singapore General Hospital)-এ চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃ’\ত্যু হয়।
তার মৃ’\ত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
