জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (Hafiz Uddin Ahmed)-এর সহধর্মিণী দিলারা হাফিজ (Dilara Hafiz) মা’\রা গেছেন। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (Singapore General Hospital)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মা’\ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান (Shayrul Kabir Khan) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তার মৃ’\ত্যু হয়। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে।
মৃ’\ত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দিলারা হাফিজ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ (Jatiya Sangsad)-এর দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
