গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর (Nurul Haque Nur) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জুলাই চেতনা’ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।”
এই পোস্ট প্রকাশের পর তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে নুরুল হক নুর স্পষ্ট করেননি, এই মন্তব্য তিনি কাকে বা কাদের উদ্দেশ্য করে দিয়েছেন।


