কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের আঘাত হেনেছে ইরানের ড্রোন হামলা। দেশটির জাতীয় তেল কোম্পানির একটি প্রধান পরিশোধনাগার লক্ষ্য করে চালানো এই হামলায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে।
শুক্রবার কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা (KUNA) এক প্রতিবেদনে জানায়, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (Kuwait Petroleum Corporation) নিশ্চিত করেছে যে, মিনা আল-আহমাদি পরিশোধনাগারে সকালে ড্রোন দিয়ে সরাসরি হামলা চালানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার ফলে পরিশোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে।
এই হামলার ফলে কুয়েতের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


