মধ্যপ্রাচ্যের সংঘাতে নি’\হত ৬ বাংলাদেশি, ভিসা জটিলতায় কূটনৈতিক উদ্যোগ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নি’\হত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (Shama Obaed Islam)। তাদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport)-এ বাহরাইন থেকে আসা বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এই সমস্যাগুলো সমাধানে সরকার কূটনৈতিকভাবে উদ্যোগ নিয়েছে এবং ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে নি’\হতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী (Ariful Haque Chowdhury)। তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তীতে ইন্স্যুরেন্স সুবিধা অনুযায়ী প্রতিটি নি’\হতের পরিবারকে ১০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে প্রবাসী বাংলাদেশিদের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।