সিলেট সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের মরদেহ, পরিবারের অভিযোগ গু’\লি করে হ’\ত্যা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সংলগ্ন ভারতীয় সীমান্তের ওপারে কয়েকদিন ধরে পড়ে আছে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ—এমন অভিযোগ তুলেছে তার পরিবার। তাদের দাবি, বন্ধুদের সঙ্গে সীমান্ত পার হয়ে যাওয়ার পর কোমর ও পায়ে গু’\লি করে হ’\ত্যা করা হয় তাকে।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের মরদেহ উদ্ধারের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার সাদ্দাম হোসেন আরও তিনজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গু’\লি’\বি’\দ্ধ অবস্থায় দেশে ফিরে আসে। তাদেরই একজন, সাদ্দামের বন্ধু আবু বক্কর, শুক্রবার রাতে পরিবারের কাছে পুরো ঘটনা জানান।

নি’\হত সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, সেদিন সাদ্দাম বাড়ি থেকে বের হওয়ার সময় মোবাইল ফোন সঙ্গে নেয়নি। প্রথমে তারা ধারণা করেছিলেন, হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছে। পরে জানা যায়, সে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছে।

নিজাম উদ্দিনের দাবি, তার ভাইয়ের কোমর ও পায়ে গু’\লি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার দুপুরে সাদ্দাম নিখোঁজ উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দেন তিনি। পুলিশ তাদের বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানাতে পরামর্শ দেয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম (Shafiqul Islam) বলেন, সীমান্তের ওপারে মরদেহ পড়ে থাকার তথ্য তারা জেনেছেন। মরদেহ দেশে আনা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক (Md. Nazmul Haque) জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর বিজিবি তা খতিয়ে দেখছে। তারা ইতোমধ্যে বিএসএফের কাছে জানতে চেয়েছে তাদের সীমান্ত এলাকায় কোনো মরদেহ পড়ে আছে কি না। তবে এখন পর্যন্ত বিএসএফ এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে সতর্ক করা হচ্ছে।