রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হ’ত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানিকালে তাকে এজলাসে তোলা হলে প্রথমে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ (Md. Sefatullah) গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন আংশিক মঞ্জুর করেন বলে জানান প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রুকনুজ্জামান।
এর আগে গত রোববার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন নি’\হত হওয়ার মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
সে রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আশপাশে অবস্থান নেওয়া হাজারো নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় মকবুল হোসেন নামে এক কর্মী গু’\লি’\বি’\দ্ধ হয়ে নি’\হত হন। পরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


