জুলাই আন্দোলনের মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী

জুলাই আন্দোলন ঘিরে লালবাগ থানা (Lalbagh Police Station)-এ করা হ’\ত্যা’\চেষ্টার মামলায় জামিন পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী (Shirin Sharmin Chaudhury)। রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন (Zakir Hossain) ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া (Nazia Kibria) বলেন, সাবেক স্পিকার হিসেবে তার দীর্ঘ পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন, বর্তমান স্বাস্থ্যগত অবস্থা এবং নারী হিসেবে বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছেন। সেই প্রেক্ষিতেই জামিনের আবেদন মঞ্জুর হয়েছে।

তিনি আরও জানান, আদালতের বেল বন্ড কারাগারে পৌঁছানোর পরই শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পাবেন। অন্য কোনো মামলায় তাকে আটকের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, আপাতত সে ধরনের কোনো আশঙ্কার কথা তাদের জানা নেই।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক (Omar Faruk) জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত নির্ধারিত শর্তে তার আবেদন মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হ’\ত্যা’\চেষ্টা মামলায় শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখানো হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় করা ওই মামলার এজাহারে অভিযোগ আনা হয়, সংঘর্ষের সময় হ’\ত্যা’\চেষ্টাসহ গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। সেই অভিযোগের সূত্র ধরেই তাকে মামলার আসামি করা হয়।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে তাকে এক আত্মীয়ের বাসা থেকে গ্রে’\প্তার করা হয়। একই দিন আদালতে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল। কয়েক দিন পর রোববার আদালতের শুনানিতে তার জামিন মঞ্জুর হলো।