অস্ট্রেলিয়াগামী ফ্লাইটে নারী যাত্রীকে যৌন নি’\পী’\ড়ন ও ধ’\র্ষ’\ণের অভিযোগ, ভারতীয় যাত্রী গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাশের সিটে বসা এক নারী যাত্রীর সঙ্গে গুরুতর অশালীন আচরণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) আকাশপথে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি ফ্লাইটে নারী যাত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি যৌন নি’\পী’\ড়ন ও ধ’\র্ষ’\ণের মতো গুরুতর অপরাধে জড়িত। ঘটনার পর ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিমানকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে অন্য একটি আসনে সরিয়ে নেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযোগ পাওয়ার পরপরই এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ফ্লাইটের বাকি পুরো সময় অভিযুক্ত ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখা হয়, যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।

বিমানটি পার্থে অবতরণ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে বিমান থেকে নামিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন মিলন’ এবং ‘সম্মতিহীন একাধিক অশালীন আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (Australian Federal Police)-এর কর্মকর্তা পিটার ব্রিন্ডাল (Peter Brindal) এক বিবৃতিতে বলেন, বিমানে থাকা প্রতিটি যাত্রীর নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে—বিশেষ করে এমন পরিবেশে, যেখানে যাত্রীরা খুব কাছাকাছি অবস্থান করেন।

তিনি বলেন, কেউ যদি বিমানে বা বিমানবন্দরে কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ, অশালীন আচরণ বা হুমকির মুখে পড়েন, তাহলে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্স কর্মী, পুলিশ বা বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের জানানো উচিত।

পিটার ব্রিন্ডাল আরও বলেন, বিমানে কিংবা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয়। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান (The West Australian) পত্রিকা অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। আগামী শুক্রবার তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঘটনাটি এখন বিচারিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।