ইন্দোনেশিয়ার (Indonesia) পশ্চিম কালিমান্তান প্রদেশের (West Kalimantan) মেলাউই জেলায় (Melawi) এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় চালকসহ মোট ৮ জন যাত্রী নি’\হত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের স্থানীয় শাখা।
জানা গেছে, বিধ্বস্ত হওয়া বেসামরিক হেলিকপ্টারটি ছিল একটি এয়ারবাস এইচ১৩০ (Airbus H130) মডেলের বিমান। দুর্ঘটনার সময় এতে চালকসহ মোট আটজন আরোহী ছিলেন—এবং দুঃখজনকভাবে তাদের কেউই বেঁচে নেই।
দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখার উদ্ধারকারী দলের প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি (Mohammad Sayafi) জানান, বৃহস্পতিবার মেলাউই জেলার একটি পাম-বাগান এলাকা থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু শেষ পর্যন্ত সেটি বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এই আকস্মিক দুর্ঘটনা স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


