খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের আ’\ত্মহ’\ত্যা, নিজ অস্ত্রেই গু’\লি

খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত এক কনস্টেবল নিজের অস্ত্র ব্যবহার করে মাথায় গু’\লি করে আ’\ত্মহ’\ত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নি’\হত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার এসআরপি এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।