কু’\মি’\ল্লায় ছি’\নতাইকারীর কবলে রা’\জস্ব কর্মকর্তা, অ’\টো থেকে ফে’\লে নি’\হত বুলেট বৈরাগী

কু’\মি’\ল্লায় চাঞ্চল্যকর ঘটনায় রা’\জস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৪) পেশাদার ছি’\নতাইকারীদের কবলে পড়ে নি’\হত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব-১১ (RAB-11)-এর একাধিক কর্মকর্তা। চট্টগ্রাম থেকে ভাড়া বাসায় ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পরই এ ঘটনা ঘটে।

সোমবার (২৭ এপ্রিল) র‌্যাব কর্মকর্তারা জানান, পদুয়ার বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে নামেন বুলেট বৈরাগী। পরে আবার বাসস্ট্যান্ডে ফিরতে একটি অটোরিকশায় ওঠেন তিনি। ওই অটোরিকশাতেই আগে থেকে অবস্থান করছিল চার পেশাদার ছি’\নতাইকারী—সামনে চালকসহ দুজন, পেছনে দুজন।

র‌্যাব সূত্রে জানা গেছে, সরাসরি এ ঘটনার সঙ্গে চারজন জড়িত থাকলেও আরও একজনের কাছ থেকে বুলেটের ব্যবহৃত ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। এই পাঁচজনই একটি রেলওয়ে ডাকাতি মামলার আসামি।

ঘটনার বর্ণনায় জানা যায়, গভীর রাতে চট্টগ্রাম থেকে ফেরার পথে বাস থেকে নেমে কিছুটা এগিয়ে যাওয়ার পর বুলেট অটোরিকশায় ওঠেন। চালক তাকে বলে, ‘আর একজন হলেই ছেড়ে দেব।’ এরপর তাকে পাশে বসানো হয়। ধারণা করা হচ্ছে, তখনই তিনি ছি’\নতাইকারীদের টার্গেটে পরিণত হন।

অভিযানে অংশ নেওয়া এক র‌্যাব কর্মকর্তা বলেন, ঘটনাটি তাদের ব্যক্তিগতভাবেও নাড়া দিয়েছে। তার ভাষায়, ‘‘আমার স্ত্রী বারবার বলছিল—এটা মেনে নেওয়া যায় না। দ্রুত গ্রেপ্তার করো ওদের। আমরা কেউই ঘুমাতে পারিনি। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আমরা তাদের শনাক্ত করেছি।’’

তদন্তসংশ্লিষ্টদের ধারণা, বুলেট বৈরাগী তখন ক্লান্ত ছিলেন এবং তার চোখে ঘুম ছিল। ছি’\নতাইকারীদের হাতে অস্ত্র দেখে তিনি ঘাবড়ে যান এবং সম্ভবত ধস্তাধস্তিও করেন।

নিখোঁজের প্রায় সাত ঘণ্টা পর, শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে ছি’\নতাইকারীরা জানিয়েছে, ছি’\নতাই শেষে চলন্ত অটোরিকশা থেকে তাকে ফেলে দেওয়া হয়। মহাসড়কে পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা সকালে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে ছি’\নতাইকারীরা চৌয়ারা বাজার এলাকার উলুরচর মৌজার আজিজ ম্যানশনের দিকে পালিয়ে যায়।

বুলেট বৈরাগী কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কুমিল্লাতেই তার পরিবার বসবাস করত। আজ ২৭ এপ্রিল তার একমাত্র সন্তান অব্যয় বৈরাগীর প্রথম জন্মদিন—এই নির্মম ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে।