রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মাসুদ শেখ (Masud Sheikh)। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
অভিযান চলাকালে মোট ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ছিলেন এই চিত্রনায়কও। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
তিনি জানান, গ্রেপ্তারের পর মাসুদ শেখকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
চলচ্চিত্রজগতে মাসুদ শেখের যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। কাজী হায়াৎ (Kazi Hayat) পরিচালিত ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ধীরে ধীরে তিনি যুক্ত হন আরও বেশ কয়েকটি সিনেমায়।
অভিনয় জীবনে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর (Shabnur)-এর সঙ্গেও। তাদের জুটি দর্শকমহলে একসময় বেশ আলোচিত ছিল।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘দেশপ্রেমিক’, ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’, ‘মানুষ কেন অমানুষ’, ‘টাইম নাই’ এবং ‘চক্রান্তের শিকার’।
