সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের জামিন আদেশ পেছাল, নতুন তারিখ ১১ মে

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হ’\ত্যাসহ মোট সাতটি মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা (Farzana Rupa) ও শাকিল আহমেদ (Shakil Ahmed)-এর জামিন বিষয়ে আদেশ পেছানো হয়েছে। আগামী ১১ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপক্ষের সময় চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া (Jyotirmoy Barua)। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল (Ashiquzzaman Nazrul) এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন (Md. Alamin)।

এর আগে গত ২১ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হ’\ত্যাসহ সাত মামলায় এই সাংবাদিক দম্পতির জামিন আবেদনের শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছিল।

তবে নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ সময় চাইলে হাইকোর্ট এ নিয়ে প্রশ্ন তোলে। আদালত জানতে চায়, এভাবে আর কতদিন সময় নেওয়া হবে। এ সময় অ্যাটর্নি জেনারেল অফিসের ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে আসার নির্দেশ দেওয়া হয়। পরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে কথা বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, তদন্ত কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন। এরপর আদালত ১১ মে পরবর্তী আদেশ দেওয়ার কথা জানান।

২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হ’\ত্যা মামলায় এই দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) থেকে তাদের আটক করা হয়।

পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হ’\ত্যা মামলায় আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৬ আগস্ট রুবেল হ’\ত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।