শাপলা চত্বরে হ’\ত্যা’\যজ্ঞ মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম (Hefazat-e-Islam) এর মহাসমাবেশে কথিত গ’\ণহ’\ত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal)। একই সঙ্গে আগামী ১৪ মে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ (Md. Shafiul Alam Mahmud)-এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি (Dr. Dipu Moni), সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন প্রসিকিউশন।

শুনানিতে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম (Gazi M H Tamim) বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হ’\ত্যা’\যজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন দীপু মনি। সে সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলকভাবে উপস্থাপন করা হয় এবং একাত্তর টেলিভিশনের মাধ্যমে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু তা প্রচার করেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করা হয়।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

এ মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ছয় আসামি। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।