জুলাই আন্দোলনে হ’\ত্যা’\সহ ১৩ মামলার মধ্যে ১১টিতে সাংবাদিক দম্পতি শাকিল-রূপার জামিন

জুলাই আন্দোলন ঘিরে হ’\ত্যা’\সহ দায়ের হওয়া ১৩ মামলার মধ্যে ১১টিতে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ (Shakil Ahmed) ও ফারজানা রূপা (Farzana Rupa)-কে জামিন দিয়েছেন হাইকোর্ট (High Court)।

এর মধ্যে ফারজানা রূপা ৬ মামলায় এবং শাকিল আহমেদ ৫ মামলায় জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার (K M Zahid Sarwar) ও বিচারপতি শেখ আবু তাহের (Sheikh Abu Taher)-এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলায় আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া (Jyotirmoy Barua)। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

তবে আদালত তাদের দুজনকে একটি করে মামলায় সরাসরি জামিন না দিয়ে রুল জারি করেছেন। ফলে সব মামলায় জামিন না হওয়ায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।