‘ভণ্ড হুজুর’ মন্তব্যে নতুন আলোচনা, কাকে ইঙ্গিত করলেন মারিয়া মিম?

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমান (Siddiqur Rahman)-এর প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিম (Maria Mim)-এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টে কারও নাম উল্লেখ না করলেও একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেছেন তিনি। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ সংক্ষিপ্ত এই পোস্ট প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই ধারণা করছেন, তিনি তার প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানকেই ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন।

পোস্টটির নিচে অনেক ব্যবহারকারী সরাসরি সিদ্দিকুর রহমানের নামও উল্লেখ করেছেন। কেউ কেউ মনে করছেন, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই এই মন্তব্য এসেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। মুক্তির পর তার চেহারা ও জীবনাচরণে দৃশ্যমান পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরছেন এবং দাঁড়ি রেখেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ধর্মীয় অনুশীলনে আরও মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন।

এর আগে এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেছিলেন সিদ্দিকুর রহমান। ফলে সাম্প্রতিক ভাইরাল ভিডিও, সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটেই মারিয়া মিমের এই পোস্ট এসেছে বলে মনে করছেন অনেকেই।

এদিকে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে ঘিরে প্রশ্ন করা হলে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছিলেন মারিয়া মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার এই রহস্যময় পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। দীর্ঘ সাত বছরের সংসার জীবনের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে সর্বশেষ পোস্টে কাকে উদ্দেশ করে মন্তব্য করা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি মারিয়া মিম।