জু’\লাই গ’\ণঅ’\ভ্যু’\ত্থানে ১০ জ’\ন নি’\হ’\তের মামলায় শামীম ওসমানসহ ১২ জ’\নের বি’\রু’\দ্ধে অ’\ভিযোগ গঠন

জু’\লাই গ’\ণঅ’\ভ্যু’\ত্থানের সময় নারায়ণগঞ্জ (Narayanganj)-এর সদর ও ফতুল্লা এলাকায় শিশু রিয়া গোপসহ ১০ জ’\নকে হ’\ত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান (Shamim Osman)সহ ১২ জ’\নের বি’\রু’\দ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal)। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এই মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বুধবার (১৩ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার (Md. Golam Mortuza Majumder)-এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে পলাতক সব আসামির বি’\রু’\দ্ধে গ্রে’\প্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

ট্রাইব্যুনাল মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছেন। মামলাটিকে ঘিরে আইন অঙ্গন ও রাজনৈতিক পরিমণ্ডলে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জু’\লাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় ১০ জ’\ন নি’\হত হন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

মামলায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জ’\নকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আন্দোলন চলাকালে তারা অস্ত্রধারী অবস্থায় গু’\লি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালান। এতে বহু মানুষ আ’\হত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রসিকিউশন আরও জানিয়েছে, ঘটনার সময় শামীম ওসমান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal) এবং তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখতেন। এ সংক্রান্ত কল রেকর্ড ও সিডিআর ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

অভিযোগপত্রে আরও বলা হয়, অভিযুক্তরা নারায়ণগঞ্জের একাধিক স্থানে হামলা ও হ’\ত্যাকাণ্ড চালায়। শুরুতে ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহর এলাকায় সহিংসতা সীমাবদ্ধ থাকলেও পরে তা সিদ্ধিরগঞ্জ এবং চিটাগং রোড পর্যন্ত বিস্তৃত হয়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে উল্লেখ করা হয়েছে।