ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি (Florida State University)-তে গত বছর ঘটে যাওয়া ব’\ন্দু’\ক হা’\মলায় নি’\হ’\ত এক ব্যক্তির স্ত্রী এবার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটকে দায়ী করে আইনি লড়াইয়ে নেমেছেন। তার অভিযোগ, হামলাকারীকে ভয়াবহ তাণ্ডব চালানোর নানা ধরনের পরামর্শ দিয়েছিল চ্যাটজিপিটি (ChatGPT)। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই (OpenAI)-এর বি’\রু’\দ্ধে মা’\মলা দায়ের করা হয়েছে।
রাজ্য কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, হামলাকারীকে ক্যাম্পাসে সবচেয়ে বেশি হ’\তা’\হতের জন্য কোন সময় ও স্থান উপযুক্ত হতে পারে, সেইসঙ্গে কী ধরনের ব’\ন্দু’\ক ও গো’\লাবারুদ ব্যবহার করা উচিত— এমন তথ্যও দেওয়া হয়েছিল। এসব তথ্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় এবং পরে মা’\মলাটি দায়ের করা হয়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলাকারীকে এমন কথাও বলা হয়েছিল যে, হা’\মলায় শিশু সম্পৃক্ত থাকলে তা গণমাধ্যমের আরও বেশি মনোযোগ আকর্ষণ করতে পারে। বিষয়টি সামনে আসতেই কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও নৈতিক ব্যবহার নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
সোমবার (১১ মে) দেওয়া এক বিবৃতিতে বন্দনা জোশী (Bandana Joshi) বলেন, “ওপেনএআই জানত এমনটা ঘটতে পারে। আগেও এমন ঘটনা ঘটেছে, আবারও ঘটবে— এটা ছিল শুধু সময়ের অপেক্ষা।”
বন্দনার স্বামী তিরু ছাব্বা (Thiru Chabba) ওই হা’\মলায় নি’\হ’\ত দু’জনের একজন ছিলেন। এ ঘটনায় আরও ছয়জন আ’\হত হন বলে জানা গেছে।
রোববার (১০ মে) ফেডারেল আদালতে দায়ের করা মা’\মলায় উল্লেখ করা হয়েছে, ওপেনএআইয়ের উচিত ছিল চ্যাটজিপিটিকে এমন নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তৈরি করা, যাতে কোনো ব্যবহারকারী জনসাধারণের আসন্ন ক্ষতির নির্দিষ্ট পরিকল্পনা করলে তা শনাক্ত করা যায় এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা সম্ভব হয়।
তবে ওপেনএআই এই ঘটনাকে একটি “ভয়াবহ অপরাধ” হিসেবে উল্লেখ করলেও নিজেদের কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: এপি


