আমঝোল সীমান্তে বিএসএফের গু’\লিতে বাংলাদেশি যুবক নি’\হত, উত্তেজনা সীমান্তজুড়ে

লালমনিরহাটের হাতীবান্ধা (Hatibandha) উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গু’\লিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নি’\হত হয়েছেন। বুধবার (১৩ মে) রাত ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নি’\হত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা এবং আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গু’\লি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’\ত্যু হয়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে প্রায়ই বিএসএফের এমন কঠোর আচরণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকেন।

বিজিবি (Border Guard Bangladesh) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এদিকে হাতীবান্ধা থানা (Hatibandha Police Station)-এর ওসি রমজান আলী জানিয়েছেন, মধ্যরাতেই সীমান্তে ফায়ারিংয়ের খবর পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে, গু’\লিবিদ্ধ ওই যুবক রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।