কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (Karina Kayser)-এর মৃ’\ত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে স্মৃতিচারণ করছেন সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা। কেউ শেয়ার করছেন পুরোনো ছবি, কেউ লিখছেন ব্যক্তিগত স্মৃতি আর ভালোবাসার গল্প।
এমনই এক আবেগঘন স্মৃতি সামনে এনেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান (Rumman Rashid Khan)। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার একটি সাদাকালো ছবি প্রকাশ করেন তিনি।
প্রকাশিত ছবিতে রাস্তায় তাকিয়ে থাকতে দেখা যায় কারিনাকে। মুখে ছিল মৃদু হাসি, চোখে ছিল এক ধরনের শান্ত অভিব্যক্তি। ছবিটি পোস্ট করে রুম্মান লেখেন, “কারিনার এই ছবিটা তুলে যখন সাদা-কালো এফেক্ট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, কারিনা বলেছিল— ‘ওয়াও! কী জোস! আমাকে তো নায়িকা নায়িকা লাগছে। আমি মা’\রা যাবার পর এই ছবিটা দিয়েন!’”
ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে মন্তব্যে লিখেছেন, কারিনার সেই কথাগুলো যেন এখন আরও বেশি হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই (Chennai)-এ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মা’\রা যান তিনি।
কনটেন্ট ক্রিয়েশন, নাটক এবং ওটিটি জগতে কাজের মাধ্যমে অল্প সময়েই তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
কারিনার মৃ’\ত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। কেউ স্মৃতিচারণ করছেন তার প্রাণবন্ত উপস্থিতি নিয়ে, আবার কেউ তুলে ধরছেন তার হাসিখুশি ব্যক্তিত্বের নানা মুহূর্ত।


