দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ (Kaiser Hamid)-এর কন্যা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার (Karina Kaiser)-এর মৃ’\ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন (Zahir Uddin Swapan)।
রোববার দেওয়া এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
লিভারের জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাই (Chennai)-এ নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃ’\ত্যু হয়।
কারিনা কায়সারের অকাল মৃ’\ত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া। তার ভক্ত-অনুরাগী ও পরিচিতজনরা বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করছেন।
