‘ফ্যা’\সিস্ট শক্তি ফের সক্রিয়’—বিপ্লবীদের সোচ্চার থাকার আহ্বান তাজুল ইসলামের

সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম (Tajul Islam) জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ফ্যা’\সিস্ট শক্তি পুনরায় সক্রিয় হওয়ার পটভূমি তৈরির চেষ্টা চলছে এবং এ লক্ষ্যে বিভিন্ন অপপ্রচার ও রাজনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে।

পোস্টে তাজুল ইসলাম লেখেন, “ফ্যা’\সিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরীতে তৎপর। এই লক্ষ‍্যে তারা ড. ইউনূসের সরকারের যাবতীয় কর্মকাণ্ড বিতর্কিত করার নানা অপপ্রয়াসে লিপ্ত। বিপ্লবীরা সোচ্চার থাকুন।”

তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ (Awami League)-এর সাম্প্রতিক সাংগঠনিক তৎপরতা এবং রাজনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টাকে ঘিরে নানা বিশ্লেষণ সামনে আসছে।

রাজনৈতিক সূত্রগুলোর দাবি, মূল দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জনমনে প্রভাব ফেলতে পারে—এমন কিছু ইস্যুকে সামনে এনে রাজনীতির মাঠে ফেরার কৌশলও নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) এবং তার নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আইনি ও রাজনৈতিক উভয় ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। তবে বিষয়টি শুধু সমালোচনা বা প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা।

তাদের ভাষ্য, ইস্যুভিত্তিক কর্মসূচিগুলো ধীরে ধীরে বর্তমান বিএনপি (BNP) সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের দিকে নেওয়ার চেষ্টা হতে পারে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে আগামী সময়ের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।