হা’\সপাতালে ভর্তি নন অমিতাভ, গুঞ্জনের মাঝেই রসিক ভঙ্গিতে ভক্তদের আশ্বস্ত করলেন বিগ বি

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হা’\সপাতালে ভর্তি—এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে শুরু হয় নানা আলোচনা। তবে সেই জল্পনার মধ্যেই নতুন পোস্ট করে নিজেই ভক্তদের আশ্বস্ত করেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২০ মে) ভোরে একটি নতুন পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে নিজের ব্লগেও রসিক ভঙ্গিতে গুঞ্জনের জবাব দেন।

বরাবরের মতোই ব্যঙ্গ-রস মিশিয়ে তিনি লেখেন, ‘যখন ঈগল চুপ থাকে, তখন টিয়াপাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।’

অনেক ভক্ত তার এই মন্তব্যকে গুজব ছড়ানোদের উদ্দেশেই ইঙ্গিতপূর্ণ জবাব হিসেবে দেখছেন। কেউ কেউ আবার লিখেছেন, ‘আসল শক্তিমান মানুষ চুপ থাকেন, আর অন্যরা গল্প বানায়। অথচ অমিতাভ স্বাভাবিকভাবেই নিজের জীবন কাটাচ্ছেন।’

তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকে মন্তব্য করেন, ‘বিগ বি আগের মতোই প্রাণবন্ত আছেন।’

নিজের শারীরিক অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। ব্যক্তিগত ব্লগে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন। গভীর রাত পর্যন্ত কাজ করলেও অনেক সময় তার ঘুম আসে না।

অমিতাভ লিখেছেন, ‘রাত শেষ হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞান বলে একজন মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু কাজের ব্যস্ততায় সেটি সব সময় সম্ভব হয় না।’

ঘুম না এলে কীভাবে সময় কাটান, সেটিও জানিয়েছেন তিনি। তার ভাষ্যে, গভীর রাতে সেতার ও স্লাইড গিটারের ধীরলয়ের সংগীত তাকে মানসিক শান্তি দেয়। সেই সংগীত শুনেই অনেকটা সময় পার করেন তিনি।

এদিকে বুধবার সকাল গড়াতেই সামনে আসে প্রকৃত তথ্য। জানা যায়, অভিনেতা হা’\সপাতালে ভর্তি হননি। বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতাল (Nanavati Hospital)-এ গিয়েছিলেন অমিতাভ। সেটি ছিল তার নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাকে হা’\সপাতালে ভর্তি রাখা হয়নি।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, ‘অমিতাভ বচ্চন হা’\সপাতালে ভর্তি হননি। তিনি শুধু রুটিন চেকআপ করাতে গিয়েছিলেন। সব পরীক্ষা শেষে তিনি বাড়ি ফিরে আসেন।’

অভিনেতার অসুস্থতার গুঞ্জন প্রথম ছড়ান বলিউডের আলোচিত বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানি (Vickey Lalwani)। শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল, ১৬ মে থেকে অমিতাভ হা’\সপাতালে ভর্তি আছেন। এমনকি নানাবতি হা’\সপাতালের ভিআইপি উইংয়ে তাকে রাখা হয়েছে বলেও বলা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছিল, অভিনেতার পেটে সমস্যা দেখা দিয়েছে এবং ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) তাকে দেখতে হা’\সপাতালে গেছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে খুব দ্রুতই সেই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ রোববারও অমিতাভকে তার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। পরে তাকে নিজেই গাড়ি চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দেখেছেন অনেকে। ফলে হা’\সপাতালে ভর্তি থাকার খবরটি যে ভিত্তিহীন, সেটি স্পষ্ট হয়ে যায়।

কাজের ক্ষেত্রেও এখনো সমান ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন। সর্বশেষ তাকে দেখা গেছে কল্কি ২৮৯৮ এডি (Kalki 2898 AD) এবং ‘ভেত্তাইয়া’ সিনেমায়।

বিশেষ করে ‘কল্কি ২৮৯৮ এডি’তে তার অশ্বত্থামা চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বর্তমানে তিনি ছবিটির সিক্যুয়েলের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার সঙ্গে আছেন কমল হাসান ও প্রভাস। শোনা যাচ্ছে, ছবিটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।