ফ্ল্যাট বিক্রি নিয়ে প্র’\তারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্র’\তারণার অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ (Hussain Muhammad Ershad)-এর সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক (Bidisha Siddique)-কে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম (Md. Jamshed Alam) এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (Hemayet Uddin Khan)।

বাদীপক্ষের আইনজীবী জানান, বিদিশা সিদ্দিক পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রে’\প্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

কারাদণ্ডের পাশাপাশি আদালত বিদিশা সিদ্দিককে ১০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর বারিধারা (Baridhara) এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্র’\তারণার অভিযোগ তুলে ২০০৮ সালে গুলশান থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ মামলার রায় ঘোষণা করলেন। বিদিশার অনুপস্থিতিতেই আদালত এ রায় প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।