কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদ (Nakhoda Mosque)-এর মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি (Mohammad Shafiq Qasemi) মুসলমানদের গরু কো’\রবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে গরুর মাংস না খাওয়ারও পরামর্শ দিয়েছেন।
বার্তাসংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা শফিক কাসেমি বলেন, মুসলিমদের কো’\রবানির জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে। তাই সবাই যেন ছাগল দিয়েই কো’\রবানি সম্পন্ন করেন।
তিনি বলেন, “দয়া করে গরু কো’\রবানি করবেন না। কখনো আর গরুর মাংস খাবেন না। যদি মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে, এতে মুসলিমদের নয়, বরং আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে বেশি ক্ষতি হবে।”
তার ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের বহু হিন্দু পরিবার দুগ্ধ ব্যবসার সঙ্গে জড়িত এবং কো’\রবানির ঈদকে কেন্দ্র করে তারা গরু বিক্রি করে থাকেন। জীবনের বড় সঞ্চয় ব্যয় করে গরু লালন-পালন করার পর যদি সেই গরু বিক্রি করা না যায়, তাহলে তা তাদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এরই মধ্যে গত সপ্তাহে পশ্চিমবঙ্গ (West Bengal)-এর বিজেপি সরকার নতুন একটি নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, অনুমতি ছাড়া এখন থেকে রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এর মাধ্যমে কার্যত গরুর মাংসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সাম্প্রতিক এই পরিস্থিতিকে ঘিরে পশ্চিমবঙ্গে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে কো’\রবানি, খাদ্যাভ্যাস ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে বিভিন্ন মহলে আলোচনা ও মতভেদ বাড়ছে।


