রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) হ’\ত্যার আগে নির্মমভাবে ধ’\র্ষণ করা হয়েছিল বলে নিশ্চিত করেছে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং প্রতিবেদন। ডিএনএ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, প্রধান অভিযুক্ত সোহেল রানা (Sohel Rana) শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে হ’\ত্যা করেন।
গতকাল শনিবার সিআইডি (CID)-এর ফরেনসিক ইউনিট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল (Shaheed Suhrawardy Medical College Hospital) কর্তৃপক্ষ মামলার তদন্ত কর্মকর্তার কাছে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে।
তদন্তসংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সরকারের বিশেষ নির্দেশনা অনুযায়ী আজ রোববার বিকেলের মধ্যেই আদালতে মামলার চূড়ান্ত অভিযোগপত্র বা চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি চলছে। খসড়া প্রণয়ন শেষ করে বর্তমানে সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যারে তথ্য সংযোজনসহ কয়েকটি কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ। দ্রুততম সময়ে দাখিল হতে যাওয়া এই চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে।
এর আগে গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন সোহেল রানা। সেখানে তিনি স্বীকার করেন, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন এবং এরপর রামিসাকে ধ’\র্ষণ ও শ্বাসরোধ করে হ’\ত্যা করেন।
দেশজুড়ে আলোচিত এই মামলার বিচার দ্রুত শেষ করতে আইন মন্ত্রণালয় (Ministry of Law)-ও বিশেষ উদ্যোগ নিয়েছে। আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলাটি গুরুত্বের সঙ্গে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান (Md. Asaduzzaman) বলেন, আসন্ন ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
গত ১৯ মে পল্লবী (Pallabi)-র একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধ’\র্ষণের পর হ’\ত্যার ঘটনায় সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। খু’\নিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত দুই আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই পৈশাচিক অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
