২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের কড়া সতর্কবার্তা

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ (Awami League)-এর প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (Rapid Action Battalion-RAB)।

রোববার (২১ জুন) সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ (RAB-2)-এর অধিনায়ক নায়মুল হাসান (Naymul Hasan) এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে তার দায়-দায়িত্ব তাকে নিজেকেই বহন করতে হবে। যেকোনো মূল্যে এমন পরিস্থিতি মোকাবিলা করা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে দেশের প্রতিটি ইউনিট ও স্টেশনে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। কেউ যদি অ’স্ত্রসহ কিংবা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের তৎপরতা নজরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য না’\শকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা বিবেচনায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর (Police Headquarters) দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

গোপন মিছিল, অস্থিরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দেশে বিশেষ প্রস্তুতি ও নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।