সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে বরাবরই সক্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন (Meher Afroz Shaon)। এবার কার্যক্রম নি’\ষিদ্ধ আওয়ামী লীগ (Awami League)-এর উপস্থিতি নিয়ে মন্তব্য করেছেন তিনি। তার দাবি, দলটি এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও প্রবলভাবে আলোচনায় রয়েছে।
মঙ্গলবার, ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন শাওন।
পোস্টে তিনি লেখেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ কিন্তু আমি তো দেখছি, আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে, যা আগে কখনো ছিল না!”
বর্তমান সরকারকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, “আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খোদ আওয়ামী লীগ সরকারের আমলের চেয়েও বেশি আলোচিত ও সফল করে তোলার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ।”


