এলপিজির দামে বড় কম, ১২ কেজি সিলিন্ডার এখন ১ হাজার ৫২৮ টাকা

দেশে ভোক্তা পর্যায়ে ত’\রলী’\কৃত পেট্রো’\লিয়া’\ম গ্যাস (এলপিজি)-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (Bangladesh Energy Regulatory Commission)। নতুন ঘোষণায় প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটি নতুন এ মূল্য ঘোষণা করে জানায়, এটি আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

শুধু গৃহস্থালি এলপিজিই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় পর্যায়ের ব্যবহারকারীরাই নতুন দামের সুবিধা পাবেন।

এর আগে ২ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময় অটোগ্যাসের মূল্যও প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

সর্বশেষ ঘোষণার ফলে এক মাসের ব্যবধানে এলপিজির দামে আরও বড় ধরনের সমন্বয় এলো, যা আজ সন্ধ্যা থেকেই সারাদেশে কার্যকর হবে।