জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানা (Shahbagh Police Station)-য় লিখিত অভিযোগ দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরাম (Rashtra Sanglap Forum)-এর নেতারা।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন—চ্যানেল আই (Channel i)-এর উপস্থাপিকা সোমা ইসলাম (Soma Islam), আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া (Jannatul Peya), সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী (Momin Mehedi), সাংবাদিক আনিস আলমগীর, মারিয়া কিসপট্টা ও অভিনেত্রী শামীমা তুষ্টি।

শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন এই জিডি করেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

অভিযোগকারী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেনের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে তারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী এবং শ’\হীদ ও আ’\হতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে।

অভিযোগকারী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।