খামেনির জানাজায় ট্রাম্পকে হ’\ত্যার দাবি ঘিরে উত্তেজনা, তেহরানে প্রতিশোধের স্লোগান

ইরানের রাজধানী তেহরান (Tehran)-এ আয়াতুল্লাহ আলী খামেনি (Ali Khamenei)-র জানাজায় অংশ নেওয়া কয়েক লাখ মানুষের উপস্থিতিতে প্রতিশোধের নানা স্লোগান শোনা গেছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে হ’\ত্যার দাবি তুলে বক্তব্য দেওয়া হলে উপস্থিত জনতার মধ্যে উল্লাসের সৃষ্টি হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা (Al Jazeera)।

জানাজায় অংশ নেওয়া ৪২ বছর বয়সী নার্স জিবা নাদেরি বলেন, তিনি প্রতিশোধের আহ্বান শুনেছেন। তবে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যে নির্দেশ দেবেন, ইরানের জনগণের তা-ই অনুসরণ করা উচিত।

তার ভাষায়, ‘আমি প্রতিশোধের আহ্বান শুনেছি। কিন্তু আমাদের নেতা যা করতে বলবেন, আমাদের তা-ই করতে হবে।’

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে টানানো বিভিন্ন পোস্টার ও দেয়াল লিখনীতে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)-কে হ’\ত্যার আহ্বানসংবলিত বার্তাও দেখা যায়।

জানাজার নামাজের আগে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি মোহাম্মদ রাসুলি। তিনি উপস্থিত জনতাকে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘ইসরাইলের মৃত্যু’ স্লোগান দিতে উদ্বুদ্ধ করেন।