বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)-এর তৃতীয় বি’\য়ের পর নতুন করে আলোচনায় এসেছে সালমান খান (Salman Khan)-এর বহু বছর আগের একটি রসিকতাপূর্ণ মন্তব্য। একসময় হাস্যরসের ছলে বলা সেই কথাই এখন সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া (Times of India)-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)-এর একটি পুরোনো পর্বের। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। কথোপকথনের একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে নিজের স্বভাবসুলভ রসিকতার ভঙ্গিতে সালমান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। বি’\য়ে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত সে বি’\য়ে করেই যাবে।’
সালমানের এই মন্তব্যের পর স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়। পরে অনুষ্ঠানটির সেই অংশ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সম্প্রতি আমিরের তৃতীয় বি’\য়ের খবর প্রকাশ্যে আসার পর পুরোনো ভিডিওটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে।
সামাজিক মাধ্যমে অনেক নেটিজেন মন্তব্য করছেন, মজার ছলে বলা সালমানের সেই সংলাপ যেন সময়ের ব্যবধানে নতুন এক বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পেয়েছে। ফলে ভিডিওটি ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট (Gauri Spratt)-কে বি’\য়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বি’\য়ের আনুষ্ঠানিকতা। নবদম্পতির প্রথম ছবি প্রকাশ্যে আসার পর অভিনন্দনের পাশাপাশি আবারও আলোচনায় উঠে আসে আমিরের ব্যক্তিগত জীবন।
আমির প্রথম বি’\য়ে করেছিলেন রীনা দত্তকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বি’\য়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান এই অভিনেতা। শেষ পর্যন্ত তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি।
অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান বলিউডের ‘চিরকুমার’ তারকা হিসেবেই পরিচিত। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি কখনো বি’\য়ে করেননি।
বি’\য়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো রসিকতার আশ্রয় নেন সালমান। আর সেই কারণেই আমিরকে নিয়ে তার বহু বছর আগের মন্তব্যটি নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


