‘ফা’\র্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী’—হাসনাত আবদুল্লাহ

শিক্ষামন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) বলেছেন, “ফা’\র্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী হতে পেরেছেন।” মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সোনারগাঁ (Sonargaon) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party-NCP)-এর নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ। তিনি সব জায়গায় গিয়ে বলেন, নকল আর হবে না। কিন্তু ২০২৬ সালের পরীক্ষার্থীরা দেখিয়ে দিচ্ছে, এই স্ট্যান্ডবাজি এ দেশে আর চলবে না।”

তিনি অভিযোগ করেন, বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি একটি পরীক্ষায় দুটি সৃজনশীল প্রশ্নে ভুল থাকার অভিযোগ তুলে তিনি বলেন, ভুল প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে পরীক্ষার্থীরা মানসিকভাবে চাপে পড়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশের পরিবর্তে শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আজ যাদের ফা’\র্মের মুরগি বলা হচ্ছে, তারাই আন্দোলনে নেমেছিল বলেই বর্তমান সরকার গঠনের সুযোগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা গিনিপিগ নয়, তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, আর দেশের শিক্ষার্থীদের ওপর বারবার নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।”

তিনি আরও বলেন, ২০২৬ সালের পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ করা উচিত। অন্যথায় তারা আবারও রাজপথে নামলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলেও মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের এক সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, স্থানীয় পর্যায়ে চাঁ’\দাবাজি, অবৈধ গ্যাস সংযোগ, নদী ও খাল দখলের মতো নানা অনিয়ম চলছে। এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ী, হকার ও রিকশাচালকেরা নানা সংকটে রয়েছেন এবং তাদের কাছ থেকেও চাঁ’\দা নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা শুধু হাসিনা ব্যবস্থার পরিবর্তন নয়, পুরো ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু বর্তমান সরকারের কিছু অবস্থান জনআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।”

চট্টগ্রামের বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, দুর্যোগের সময় সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, জাতীয় রাজস্বে বড় অবদান রাখা চট্টগ্রাম সংকটের সময় পর্যাপ্ত বরাদ্দ পায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংবিধান ও সংস্কার প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

পরে অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুৃহিন মাহমুদকে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুৃহিন মাহমুদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন (Abdullah Al Amin), জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম (Tarikul Islam) এবং উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।