বাংলাদেশ ইসলামি ছাত্রশি’\বির ছাড়ার মাত্র একদিনের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। বিষয়টি নিশ্চিত করেছেন শি’\বিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন (Delwar Hossain)।
বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)-এর সঙ্গে সাক্ষাৎ করে দলের সহযোগী সদস্য হিসেবে ফরম পূরণ করেন আবু সাদিক কায়েম। একই সময়ে সদ্য বিদায়ী আরও কয়েকজন শি’\বির নেতা ভবিষ্যতে সদস্যপদ গ্রহণের জন্য প্রয়োজনীয় ফরম সংগ্রহ করেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম ইসলামি ছাত্রশি’\বির থেকে বিদায়ের ঘোষণা দেন। সংগঠনটিতে তিনি সর্বশেষ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুন মাসে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (Dhaka South City Corporation) নির্বাচনে মেয়র পদে আবু সাদিক কায়েমের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়। তবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠকেই চূড়ান্ত প্রার্থীর নাম অনুমোদন করা হবে।
এখনও পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দলটির একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবু সাদিক কায়েমই হচ্ছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থী। বিষয়টি এখন প্রায় নিশ্চিত বলেই সংশ্লিষ্টদের ধারণা।


