বন্যার্তদের সহায়তায় মঞ্চে ফিরছেন রুনা লা’\য়লা, ২৪ জুলাই সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান

বাংলাদেশের সংগীত ভুবনের উজ্জ্বল এক নাম রুনা লায়লা (Runa Laila)। উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী তাঁর দীর্ঘ শিল্পসাধনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় রেখে চলেছেন অনন্য অবদান। তাঁর কণ্ঠে সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সৌন্দর্যবোধ, মানবিকতা, প্রেম, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষায় পরিণত হয়েছে।

সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেওয়া এই কিংবদন্তি শিল্পীকে সম্মান জানাতে আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমি (Bangladesh Shilpakala Academy)-এর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Cultural Affairs)-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বন্যার্তদের সহায়তার উদ্দেশ্যে গান পরিবেশন করবেন রুনা লায়লা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীতের মাধ্যমে মানবিক উদ্যোগে অংশ নেওয়াই হবে এই বিশেষ সন্ধ্যার অন্যতম প্রধান লক্ষ্য।

মূলত ১৮ জুলাই অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা থাকলেও দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে ২৪ জুলাই নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিতাই রায় চৌধুরী (Nitai Roy Chowdhury) এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব কানিজ মওলা (Kaniz Moula)। এদিন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন।