ফাই’\নালের আগে স্পেন শিবিরে দুশ্চিন্তা, অনুশীলনে দেখা গেল না লামিন ইয়ামালকে

বিশ্বকাপ ফাই’\নালের ঠিক আগে স্পেন শিবিরে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দলের তরুণ তারকা লামিন ইয়ামাল (Lamine Yamal) বৃহস্পতিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ দলীয় অনুশীলনে অংশ নেননি। বাঁ উরুতে অস্বস্তি অনুভব করায় তাকে সতীর্থদের সঙ্গে অনুশীলনের বদলে আলাদা পুনর্বাসন কার্যক্রমে সময় কাটাতে দেখা গেছে।

স্পেনের প্রভাবশালী দৈনিক এএস-এর প্রকাশিত ছবি ও প্রতিবেদনে দেখা যায়, বাঁ উরুতে ব্যান্ডেজ বেঁধে অনুশীলন মাঠের পাশেই ছিলেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। বুট পরা থাকলেও তিনি বল নিয়ে দলীয় অনুশীলনে অংশ নেননি। পরিবর্তে ম্যাটের ওপর ফোম রোলারের সাহায্যে পেশি শিথিলকরণ এবং পুনর্বাসন ব্যায়ামে মনোযোগ দেন।

স্পেন (Spain) ফ্রান্সের বিপক্ষে সেমিফাই’\নালে ২-০ গোলে জয় পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইয়ামাল। নিজের নাম স্কোরশিটে না তুললেও তার দুর্দান্ত এক ড্রিবল থেকেই পেনাল্টি আদায় করে স্পেন প্রথম গো’\লের সুযোগ তৈরি করে। পুরো ম্যাচজুড়েই তিনি ফরাসি রক্ষণভাগকে ব্যস্ত রাখেন এবং বার্সেলোনা (FC Barcelona)-এর এই তরুণ তারকা নিজের সামর্থ্যের আরেকটি দৃষ্টান্ত উপস্থাপন করেন।

তবে ম্যাচের শেষ দিকে বাঁ উরুতে অস্বস্তি অনুভব করেন ইয়ামাল। হোটেলে ফেরার পরপরই তার চিকিৎসা শুরু করেন দলের ফিজিওথেরাপিস্টরা। এরপর থেকেই তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে স্পেনের মেডিকেল টিম, যাতে ফাই’\নালের আগে কোনো ঝুঁকি না থাকে।

শুধু ইয়ামালই নন, ফ্রান্সের বিপক্ষে ম্যাচসেরা পারফরম্যান্স করা ডান-ব্যাক পেদ্রো পোরো (Pedro Porro)-কেও আলাদা অনুশীলন করতে দেখা গেছে। যদিও স্প্যানিশ কোচিং স্টাফ জানিয়েছে, দুই ফুটবলারের অবস্থাই নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের সুস্থতা নিয়ে আশাবাদী তারা।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে (Luis de la Fuente) এবং তার মেডিকেল টিমের বিশ্বাস, ফাই’\নালের আগেই ইয়ামাল ও পোরো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তবু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ইয়ামালের দলীয় অনুশীলনে অনুপস্থিতি স্পেন শিবিরে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগের জন্ম দিয়েছে।

আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা (Argentina) ও স্পেন। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন, আর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে লড়বে আর্জেন্টিনা।