আন্দোলনে গিয়ে অ’\সুস্থ শাবানা আজমি, তবুও শিক্ষার্থীদের পাশ ছাড়লেন না প্রবীণ অভিনেত্রী

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে হঠাৎ অ’\সুস্থ হয়ে পড়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। সোমবার (২০ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে প্রচণ্ড গরমে তিনি অর্ধচেতন হয়ে পড়েন। তবে শারীরিক অ’\সুস্থতা সত্ত্বেও আন্দোলনস্থল ছেড়ে না গিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি নিজের সমর্থন অব্যাহত রাখেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অ’\সুস্থ হয়ে পড়া শাবানা আজমিকে শিক্ষার্থীরা ধরে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। অতিরিক্ত গরম ও ঘামে তিনি প্রায় অচেতন হয়ে পড়লে নিরাপত্তারক্ষীদের সহায়তায় তাঁকে একটি কক্ষের ফ্যানের নিচে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করলে তিনি আবার আন্দোলনস্থলে ফিরে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।

অনশনরত শিক্ষার্থীদের উৎসাহ দিতে তাঁদের জড়িয়ে ধরেন এবং স্নেহ প্রকাশ করেন শাবানা আজমি। তিনি কেন্দ্র সরকারের প্রতি শিক্ষার্থীদের দাবি বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করেই এই শান্তিপূর্ণ আন্দোলন পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধরনের সহিংসতা বা অশান্তি সৃষ্টির উদ্দেশ্য নেই।

আন্দোলনস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলিউডের অন্য তারকাদের অনুপস্থিতির বিষয়েও কথা বলেন তিনি। শিল্পীরা কেন আন্দোলনে আসছেন না—এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে শাবানা বলেন, “একই প্রশ্ন দেশের বড় শিল্পপতি বা ব্যবসায়ীদের কেন করা হচ্ছে না?”

অ’\সুস্থতা কাটিয়ে সন্ধ্যায় যন্তর মন্তর থেকেই একটি নতুন ভিডিও বার্তায় তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি শিক্ষার্থীদের পাশেই থাকবেন। প্রতিবাদী চেতনার বহিঃপ্রকাশ হিসেবে তিনি তাঁর বাবা, প্রখ্যাত কবি কাইফি আজমি (Kaifi Azmi)-র কালজয়ী কবিতার পঙক্তি আবৃত্তি করেন। তাঁর এই দৃঢ় অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শাবানা আজমি আরও জানান, তাঁর স্বামী ও বিশিষ্ট কবি জাভেদ আখতার (Javed Akhtar) শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে জাভেদ আখতার ইতোমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-কে একটি চিঠিও লিখেছেন।

উল্লেখ্য, যন্তর মন্তরের এই শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে ভারতের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। গত কয়েকদিন ধরে অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের দাবির পক্ষে কথা বলছেন শাবানা আজমি ও প্রকাশ রাজ (Prakash Raj)-এর মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।