ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-এর সরকারি বাসভবনের দিকে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস (Indian National Congress)।
‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), দলটির শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নিতে কংগ্রেসের নেতাকর্মীরা প্রথমে খাড়গের সরকারি বাসভবন রাজাজি মার্গে জড়ো হন। পরে সেখান থেকে তারা প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। দুই স্থানের দূরত্ব প্রায় এক কিলোমিটারের কিছু বেশি।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চাপ আরও বাড়াতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে কংগ্রেস নেতারা জানিয়েছেন।
এর একদিন আগে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রাকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টি’\য়া’\র গ্যা’\স নিক্ষেপ করে। একই সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে সহিংসতার ঘটনাও ঘটে। এতে ১৭৮ জন আ’\হত এবং ৭০ জনকে আ’\টক করা হয়।
সূত্র: এনডিটিভি


