ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নি’\টের প্রশ্নপত্র ফাঁ’\সের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই দেশটির বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারকে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে। এমন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।
এনডিটিভি (NDTV)-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁ’\সের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তির আওতায় আনতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এর মাধ্যমে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এক্সে দেওয়া পোস্টে মোদি বলেন, দেশের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁ’\সের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তবে সরকারের এই ঘোষণার পরও আন্দোলন থামেনি। শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন আরও জোরদার করা হয়েছে।
ফার্স্টপোস্ট (Firstpost)-এর প্রতিবেদনে বলা হয়েছে, নি’\ট প্রশ্নপত্র ফাঁ’\সকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত (India) সরকারের ওপর চাপ আরও বেড়েছে।


