সৌদিতে ওমরাহর পথে মর্মান্তিক সড়ক দু’\র্ঘটনা, মা ও দুই সন্তান নি’\হত

সৌদি আরবের রিয়াদ (Riyadh) থেকে মক্কা (Makkah) অভিমুখে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার সময় এক মর্মান্তিক সড়ক দু’\র্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নি’\হত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আ’\হত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে সৌদি আরবের রিয়াদে এ দু’\র্ঘটনা ঘটে।

নি’\হতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আ’\হত হয়েছেন তার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।

তানিয়া তাহমিনা রিনা ফরিদপুর (Faridpur) জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। অন্যদিকে তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জ (Kishoreganj) জেলার ভৈরব এলাকায়।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে তার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর সড়ক দু’\র্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নি’\হত হন এবং পরিবারের অপর দুই সদস্য গুরুতর আ’\হত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, তার বোন, দুলাভাই এবং সন্তানরা ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেট কারের পেছনে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নির মৃ’\ত্যু হয়। আ’\হত ভগ্নিপতি ও বড় ভাগ্নে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।