তে’ল গ্রামে র’ক্তক্ষয়ী ঘটনার পর অ’স্ত্র ছিনিয়ে দুই ইসরায়েলি সেনাকে হ’ত্যা, পশ্চিমতীরে রাতভর অভিযান

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের তেল (Tell) গ্রামে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের গু’\লিতে চার ফিলিস্তিনি নি’\হত হয়েছেন। এ ঘটনার পরপরই এক ফিলিস্তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছ থেকে অ’\স্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হ’\ত্যা করে।

এই সংঘাতের পর শুক্রবার (২৪ জুলাই) রাতভর সমগ্র পশ্চিমতীরজুড়ে ব্যাপক অভিযান ও তাণ্ডব চালায় ইসরায়েলি সেনাবাহিনী (Israel Defense Forces)। অভিযানের নামে বিভিন্ন এলাকা থেকে ৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের অজুহাতে আরও কয়েকশ সাধারণ মানুষকে চরম হেনস্তার শিকার হতে হয়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, যাদের আটক করা হয়েছে তারা আন্তর্জাতিকভাবে কিংবা স্থানীয়ভাবে ‘ওয়ান্টেড’ ছিল এবং হামাস (Hamas)সহ অন্যান্য স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে তাদের প্রত্যক্ষ সংযোগ রয়েছে।

সেনাবাহিনী আরও জানিয়েছে, তে’ল গ্রামে অবৈধ সেটেলারদের র’\ক্তক্ষয়ী ঘটনার পর সেখান থেকেই ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় প্রায় ৮০ জনের বেশি মানুষকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমতীরের জেনিন (Jenin) এলাকায় প্রায় ৩০০টিরও বেশি স্থানে একযোগে অভিযান চালায় ইসরায়েলি সেনাসদস্যরা। সেখান থেকেও বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে এই দাবির পক্ষে কোনো বাস্তব প্রমাণ বা তথ্য প্রকাশ করতে পারেনি দখলদার বাহিনী।