জুলাই বিপ্লবে হ’\ত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ এনে অভিনেত্রী মেহের আফরোজ শাওন (Meher Afroz Shaon), রোকেয়া প্রাচী (Rokeya Prachy) এবং মাহিয়া মাহি (Mahiya Mahi)-সহ মোট ২৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (State Dialogue Forum- SDF)।
রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগটি দাখিল করা হয়।
রাষ্ট্রসংলাপ ফোরামের দাবি, জুলাই আন্দোলন চলাকালে এবং সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের সম্ভাব্য ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা প্রয়োজন। সংগঠনের প্রকাশিত তালিকায় রয়েছেন ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর (Asaduzzaman Noor) এবং মারিয়া কিসপট্টা।
সংগঠনটি বলেছে, তালিকাভুক্ত ব্যক্তিদের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত হওয়া উচিত। তাদের মতে, অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।
