ম্যাচ গড়া’\পে’\টার অভিযোগে শ্রীলঙ্কার কারাগারে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার, জামিনও নাকচ

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর আগেই ম্যাচ গড়া’\পে’\টার অভিযোগে গ্রে’\প্তার হন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মনজ্যোৎ কালরা (Manjot Kalra)। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় কারাবন্দি রয়েছেন। এবার তার এবং সহকারী যুবরাজ পুষ্পের জামিন আবেদনও নাকচ করেছেন আদালত। ফলে অন্তত আগামী ৩১ জুলাই পর্যন্ত তাদের জেল হেফাজতেই থাকতে হবে।

কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আবেদন করেন মনজ্যোৎ কালরা ও যুবরাজ পুষ্প। শুনানিতে তাদের আইনজীবী আদালতকে জানান, দুজনই অসুস্থ এবং মানবিক দিক বিবেচনায় তাদের জামিন দেওয়া উচিত। তবে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ তদন্তকারী দল এই আবেদনের বিরোধিতা করলে আদালত জামিন না দিয়ে ৩১ জুলাই পর্যন্ত তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

অভিযোগ রয়েছে, জাফনা কিংস (Jaffna Kings)-এর অন্যতম মালিক মনজ্যোৎ কালরা নিজের দলের এক ক্রিকেটারকে ম্যাচ ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থের প্রস্তাব দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ভানুকা রাজাপক্ষে (Bhanuka Rajapaksa), আবিষ্কা ফার্নান্দো (Avishka Fernando), দুনিথ ওয়েল্লালাগে (Dunith Wellalage)-সহ আরও দুই ঘরোয়া ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

২০১৮ সালে পৃথ্বী শ (Prithvi Shaw)-এর নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছিল। সেই দলের ওপেনার ছিলেন মনজ্যোৎ কালরা। পৃথ্বী শ’র সঙ্গে ইনিংসের সূচনা করতেন তিনি, আর তিন নম্বরে ব্যাট করতেন শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ে অন্যতম নায়ক ছিলেন কালরা।

তবে বয়সভিত্তিক ক্রিকেটে অসাধারণ সাফল্য পেলেও পেশাদার ক্রিকেটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। পরে ‘স্পোর্টস কমিউন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা জাফনা কিংসের অন্যতম মালিকানার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু ম্যাচ গড়া’\পে’\টার অভিযোগ সামনে আসার পর প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফলে আইনি জটিলতার পাশাপাশি তার ব্যবসায়িক অবস্থানও বড় ধরনের চাপে পড়েছে।