বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক: শুধু পুরুষের শা’\স্তির বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় শুধু পুরুষকে শা’\স্তির আওতায় আনার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সম্পূরক রুল জারি করেছেন হাইকোর্ট (High Court)।

একইসঙ্গে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অজুহাতে ফৌজদারি অপরা’\ধ হিসেবে গণ্য করার বিধানই বা কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনির (Habibul Gani) নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সম্পূরক রুল জারি করেন। পাশাপাশি ‘নারী ও শিশু নি’\র্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’ (Women and Children Repression Prevention Amendment Act, 2026)-এর মাধ্যমে সংযোজিত সংশ্লিষ্ট বিধান কেন সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না, সে বিষয়েও সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে একই বিষয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। মঙ্গলবার জারি করা সম্পূরক রুলের মাধ্যমে সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার প্রশ্ন আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করেন আদালত। একইসঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী ইশরাত হাসান (Ishrat Hasan)।