ঈদে মিলাদুন্নবীতে ভালোবাসা, শান্তি ও মানবতার বার্তা জয়া আহসানের

আজ ১২ রবিউল আউয়াল দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও আদর্শ স্মরণ করে বিশ্বের মুসলিম সম্প্রদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে।

পবিত্র এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুপুরে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঈদে মিলাদুন্নবী— ভালোবাসা, শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ।’

জয়া আহসানের এই সংক্ষিপ্ত বার্তায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান উঠে এসেছে।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিশাল জশনে জুলুস।

এ ছাড়া রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার এলাকা থেকেও একটি বড় জশনে জুলুসের র‍্যালি বের করা হয়। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও আদর্শ স্মরণের মধ্য দিয়ে দিনটি ধর্মীয় আবহে পালিত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।