নেপালের ভয়াবহ ভূমিধসের মধ্যে আটকে পড়েছিল ‘শিকার’ টিম, নিরাপদে ফিরলেন অপু বিশ্বাস

নেপালে (Nepal) ভয়াবহ ভূমিধসে প্রা’\ণহা’\নির সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। এখনো নি’\খোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই দেশটিতে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস (Apu Biswas) এবং সিনেমাটির পুরো ইউনিট পড়েছিল বিপাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং স্থগিত করে দেশে ফিরেছে ‘শিকার’ টিম।

শুক্রবার রাতে ঢাকায় ফিরে নেপালে কাটানো ভয়াবহ সময়ের অভিজ্ঞতা গণমাধ্যমের সামনে তুলে ধরেন অপু বিশ্বাস। তিনি জানান, পুরো টিমই নিরাপদে ছিল। তবে সবাইকে একসঙ্গে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল।

অপু বিশ্বাস বলেন, ‘নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে। এ দুর্যোগটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ হ’\তাহ’\তরা হয়তোবা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন।’

নেপালের মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখার অভিজ্ঞতার কথাও জানান এই চিত্রনায়িকা। তিনি আরও বলেন, ‘আসলে সত্যি বলতে গেলে, যাদের খুব বড় ক্ষতি হয়, এটা তারাই বলতে পারে। আর যেহেতু আমরা স্বচক্ষে নেপালিদের কথা শুনেছি, আহাজারি দেখেছি, এটা ভাষায় কীভাবে বলব, সেটা আমার জানা নেই।’

ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুটিং চালিয়ে যাওয়ার বদলে নিরাপত্তার বিষয়টি সামনে রেখে ‘শিকার’ (Shikar) সিনেমার কাজ আপাতত স্থগিত করা হয়। এরপর পুরো ইউনিটকে নিয়ে নিরাপদে দেশে ফেরে টিমটি।