২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)। সেই আন্দোলনে পরাজিত বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের (Awami League) ইতালি প্রবাসী নেতাকর্মীরা অভিনেত্রীর ওপর হা’\মলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইতালির মেস্ট্রেতে এ ঘটনা ঘটে।
ইতালির ভেনিস (Venice)-এর মেস্ট্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হা’\মলার শিকার হন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দেওয়া ক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি অভিনেত্রীকে ‘জুলাই জ’\ঙ্গি’ আখ্যা দিয়ে তার ওপর চড়াও হন।
ভিডিওতে গালাগাল, মা’\রধর ও হে’\নস্তার দৃশ্যও দেখা যায়। সে সময় বাঁধনের সঙ্গে থাকা ছোট শিশুটি ভয়ে কেঁদে ওঠে। ভিডিওজুড়ে শিশুটির উচ্চস্বরে কান্নার শব্দও শোনা যায়। পরিবারের সদস্য ও একটি শিশুর উপস্থিতিতে ঘটে যাওয়া এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে বইছে সমালোচনার ঝড়। বাঁধনের সহশিল্পীদের পাশাপাশি সাধারণ নেটিজেনরাও ক্ষোভ প্রকাশ করছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন অনেকে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালির ভেনিসে গেছেন আজমেরী হক বাঁধন। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে এ হা’\মলার মুখে পড়েন তিনি। অভিনেত্রীকে হে’\নস্তা এবং তার সঙ্গে থাকা শিশুটির আতঙ্কিত হয়ে কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী পরীমনি (Pori Moni)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না।’
ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন আজমেরী হক বাঁধনও। হা’\মলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করে তিনি জানান, পার্কের ভেতরে তাকে শারীরিকভাবে লা’\ঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয়েছে এবং মা’\রধর করে মোবাইল ফোনও ফেলে দেওয়া হয়েছে।
বাঁধনের অভিযোগ অনুযায়ী, হা’\মলাকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী পরিচয় দেওয়া ব্যক্তিরাও ছিলেন। নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়ে তারা তাকে ‘জুলাই জ’\ঙ্গি’ বলে আক্রমণ করেন।
পরবর্তী সময়ে এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় একটি অভিযোগ করেছেন বলেও শোনা গেছে। তবে পরিবার ও ছোট শিশুর সামনে অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ থামছে না। বিশেষ করে ভিডিওতে আতঙ্কিত শিশুটির কান্নার দৃশ্য অনেকের প্রতিক্রিয়াকে আরও তীব্র করেছে।


