সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ ও নাগরিক সমস্যা সমাধানে নজরদারির নির্দেশ

এ সময় দুই সিটি করপোরেশনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা এবং জুলাই শহিদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।